পাঠ–১১ — প্রশাসন: রাজতন্ত্র থেকে গণতন্ত্র পর্যন্ত, Class 7, Chapter 11, SEBA new textbook

অধ্যায়ের নাম: পাঠ–১১ — প্রশাসন: রাজতন্ত্র থেকে গণতন্ত্র পর্যন্ত


অনুশীলনী – ১

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

(ক) প্রশাসন বলতে কী বোঝায়?

উত্তর:
প্রশাসন হলো একটি দেশের শাসনব্যবস্থা, যার মাধ্যমে আইন প্রয়োগ, জনসেবা প্রদান, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের শাসন পরিচালনা করা হয়।


(খ) সমাজের কোনগুলো শ্রেণি অনসুরক্ষিত গোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তর:
শিশু, বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, দরিদ্র এবং সীমারেখার নিচে বসবাসকারী মানুষ অনসুরক্ষিত (Vulnerable) গোষ্ঠীর অন্তর্ভুক্ত।


(গ) একটি দেশের আইন প্রণয়ন এবং কার্যকর করার দায়িত্ব কার হাতে থাকে?

উত্তর:
সরকারের হাতে।


(ঘ) জাতীয় নিরাপত্তা কারা নিশ্চিত করেন?

উত্তর:
প্রতিরক্ষা বাহিনী ও প্রশাসন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে।


(ঙ) কিসের ভিত্তিতে প্রশাসনের কার্যাবলি ভিন্ন ভিন্ন হতে পারে?

উত্তর:
দেশের রাজনৈতিক অবস্থা, সংস্কৃতি এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে প্রশাসনের কার্যাবলি ভিন্ন হতে পারে।


২। প্রশাসনের কাজগুলো সংক্ষেপে যেকোনো তিনটি উদাহরণ দাও।

উত্তর: ১. শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান।
২. আইন-শৃঙ্খলা বজায় রাখা।
৩. নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।


৩। বিদ্যালয়ের পরিচালনা এবং প্রশাসনের মধ্যে কী কী মিল আছে?

উত্তর:

  • উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম-কানুন থাকে।
  • উভয়েরই একজন প্রধান ব্যক্তি বা কর্তৃপক্ষ থাকে।
  • বিভিন্ন ব্যক্তি নিজ নিজ দায়িত্ব পালন করেন।
  • সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৪। প্রশাসনের উল্লেখযোগ্য কাজগুলো বর্ণনা করো।

উত্তর:
প্রশাসনের উল্লেখযোগ্য কাজগুলো হলো—

  • শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি পরিষেবা প্রদান।
  • জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।
  • আইন প্রণয়ন ও কার্যকর করা।
  • অর্থনীতি নিয়ন্ত্রণ করা।
  • শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা।
  • জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
  • বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখা।

অনুশীলনী – ২

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

(ক) বর্তমানে কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্রের প্রচলন আছে?

উত্তর:
যুক্তরাজ্য (U.K.)।


(খ) সংসদীয় গণতন্ত্রের প্রচলন থাকা একটি দেশের নাম লেখো।

উত্তর:
ভারত।


(গ) প্রাচীন গ্রিসের এথেন্সে কী ধরনের শাসন ব্যবস্থা ছিল?

উত্তর:
প্রত্যক্ষ গণতন্ত্র।


(ঘ) জনজাতীয় বা বংশগত প্রশাসনের একটি উদাহরণ দাও।

উত্তর:
প্রাচীন বৈদিক সমাজ।


(ঙ) অভিজাততন্ত্রের প্রচলন থাকা একটি দেশের নাম লেখো।

উত্তর:
প্রাচীন গ্রিস।


(চ) সাম্যবাদের প্রচলন থাকা একটি দেশের নাম লেখো।

উত্তর:
চীন।


(ছ) আমেরিকা যুক্তরাষ্ট্রে কবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর:
১৭৮৭ সালে।


(জ) বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির নাম লেখো।

উত্তর:
ভারত।


২। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সম্পর্কে উক্তিটি কী?

উত্তর:
“গণতন্ত্র হলো জনগণের দ্বারা গঠিত, জনগণের জন্য, জনগণের সরকার।”


৩। গণতন্ত্রের মূল নীতিগুলো কী কী?

উত্তর:
গণতন্ত্রের মূল নীতিগুলো হলো— ১. সমতা
২. স্বাধীনতা
৩. ন্যায়
৪. জন-অংশগ্রহণ
৫. মুক্ত নির্বাচন


৪। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।

উত্তর:
গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—

  • জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে।
  • সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সকলের জন্য সমান।
  • সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে।
  • স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা থাকে।
  • মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

৫। গণতন্ত্র কেন জনপ্রিয় প্রশাসন হিসেবে স্বীকৃত হয়েছে?

উত্তর:
গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসনব্যবস্থায় অংশগ্রহণ করে, নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সরকারকে দায়বদ্ধ রাখতে পারে এবং নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়। তাই গণতন্ত্র সবচেয়ে জনপ্রিয় প্রশাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *