পাঠ পরিকল্পনা (Transactional Plan)
শ্রেণি : ১ম শ্রেণি
বিষয় : গণিত
মাস :
সপ্তাহ :
পাঠ নং : 2
পাঠ : সংখ্যার ক্রম, আগের-পরের সংখ্যা, বড় ও ছোট সংখ্যা
দক্ষতা (Competency) :
- শিক্ষার্থীরা ১–৯ পর্যন্ত সংখ্যা ক্রমানুসারে ও বিপরীতক্রমে লিখতে পারবে।
- আগের ও পরের সংখ্যা শনাক্ত করতে পারবে।
- বড় ও ছোট সংখ্যা নির্ণয় করতে পারবে।
Teaching Materials (শিক্ষণ সামগ্রী)
- পাঠ্যপুস্তক
- সংখ্যা কার্ড
- ব্ল্যাকবোর্ড ও চক
- ছবি ও চার্ট
- ওয়ার্কশিট
Pre-Knowledge Test (পূর্বজ্ঞান যাচাই)
- শিক্ষক শিক্ষার্থীদের ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা বলতে বলবেন।
- প্রশ্ন করবেন—
- ৩ এর পরে কোন সংখ্যা আসে?
- ৫ এর আগে কোন সংখ্যা আসে?
- ৭ ও ৯ এর মধ্যে কোনটি বড়?
Introduction (ভূমিকা)
শিক্ষক সংখ্যা কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের সাথে সংখ্যা পড়বেন।
এরপর শিক্ষার্থীদের দিয়ে একসাথে ১–৯ পর্যন্ত সংখ্যা বলাবেন এবং উল্টোভাবে ৯–১ পর্যন্ত বলাবেন।
শিক্ষক বাস্তব উদাহরণ ব্যবহার করবেন, যেমন— পেন্সিল, বল, বই ইত্যাদি গুনে সংখ্যা বোঝাবেন।
Concept Building (ধারণা গঠন)
১. ক্রমানুসারে সংখ্যা লেখা
- শিক্ষক বোর্ডে ১, ২ লিখে পরের ঘর ফাঁকা রাখবেন।
- শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন এরপর কোন সংখ্যা আসবে।
- শিক্ষার্থীরা ৩, ৪, ৫ লিখবে।
২. বিপরীতক্রমে সংখ্যা লেখা
- শিক্ষক ৬, ৫ লিখে দেখাবেন।
- শিক্ষার্থীদের দিয়ে উল্টো ক্রমে সংখ্যা পূরণ করাবেন।
৩. আগের ও পরের সংখ্যা
- শিক্ষক ৫ লিখে জিজ্ঞাসা করবেন—
- ৫ এর আগে কোন সংখ্যা?
- ৫ এর পরে কোন সংখ্যা?
- শিক্ষার্থীরা উত্তর দেবে ৪ ও ৬।
৪. মাঝখানের সংখ্যা
- শিক্ষক ২ _ ৪ লিখবেন।
- শিক্ষার্থীরা মাঝখানের সংখ্যা ৩ লিখবে।
৫. বড় ও ছোট সংখ্যা নির্ণয়
- শিক্ষক ৬ ও ৯ দেখিয়ে জিজ্ঞাসা করবেন কোনটি বড়।
- পরে ৩টি সংখ্যার মধ্যে বড় ও ছোট সংখ্যা চিহ্নিত করাবেন।
Consolidation and Reinforcement (সংহতি ও দৃঢ়ীকরণ)
- শিক্ষার্থীদের দলভিত্তিক কাজ করানো হবে।
- সংখ্যা কার্ড সাজিয়ে ক্রমানুসারে ও বিপরীতক্রমে বলতে হবে।
- শিক্ষক ছোট প্রশ্ন করবেন—
- ৮ এর আগের সংখ্যা কী?
- ৪ এর পরের সংখ্যা কী?
- ২, ৫, ৭ এর মধ্যে বড় সংখ্যা কোনটি?
Practice (অনুশীলন)
১. ফাঁকা ঘরে সংখ্যা লিখো :
১, ২, __, __, ৫
২. বিপরীতক্রমে লিখো :
৯, ৮, __, __, ৫
৩. আগের সংখ্যা লিখো :
__ ৬
৪. পরের সংখ্যা লিখো :
৭ __
৫. বড় সংখ্যাটিতে বৃত্ত দাও :
৪, ৯
৬. ছোট সংখ্যাটিতে বৃত্ত দাও :
৮, ৩
