Lesson Plan on class 2 , খেলাধুলা

(Transactional Plan)

ELPS ও GRR পদ্ধতি অনুসরণে

শ্রেণি: দ্বিতীয়
বিষয়: বাংলা
মাস: __________
সপ্তাহ: __________
পাঠ নং:
পাঠের নাম: লুকোচুরি
দক্ষতা (Competency): শিক্ষার্থীরা পাঠটি শুনে, পড়ে ও বুঝতে পারবে; গল্পের চরিত্র শনাক্ত করতে, সহজ প্রশ্নের উত্তর দিতে এবং নিজের ভাষায় গল্পটি বলতে পারবে।


শিক্ষণ উপকরণ (Teaching Materials):

  • বাংলা পাঠ্যবই
  • গল্পের ছবিযুক্ত চার্ট
  • প্রাণীর ছবি (হাতি, শেয়াল, বানর, কাঠবিড়ালি)
  • শব্দ কার্ড (লুকোচুরি, আড়াল, গাছ, বন, খোঁজা)
  • ব্ল্যাকবোর্ড ও চক

পূর্বজ্ঞান যাচাই (Pre-Knowledge Test):

শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করবেন—

  • তোমরা কি কখনও লুকোচুরি খেলেছ?
  • লুকোচুরি খেলতে কী করতে হয়?
  • জঙ্গলে কোন কোন প্রাণী থাকে?
  • হাতি ও শেয়ালকে কি তোমরা চেনো?

ELPS: Listening, Speaking
GRR: I Do (শিক্ষক আলোচনা পরিচালনা করবেন।)


ভূমিকা (Introduction):

  • শিক্ষক পাঠের ছবিগুলো দেখাবেন।
  • শিক্ষার্থীরা ছবিতে থাকা প্রাণীগুলোর নাম বলবে।
  • শিক্ষক পাঠের নাম “লুকোচুরি” পরিচয় করিয়ে দেবেন এবং গল্পটি কী নিয়ে হতে পারে তা অনুমান করতে বলবেন।

ELPS:

  • Listening: শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা।
  • Speaking: প্রাণীর নাম বলা ও গল্প সম্পর্কে ধারণা প্রকাশ করা।

GRR: I Do


ধারণা গঠন (Concept Building):

I Do (আমি করি)

  • শিক্ষক সঠিক উচ্চারণ ও স্বরভঙ্গিতে পাঠটি পড়ে শোনাবেন।
  • কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করবেন।
    • লুকোচুরি
    • আড়াল
    • খুঁজে
    • ঝোপ
    • ডাক

We Do (আমরা করি)

  • শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে পাঠ পড়বে।
  • শিক্ষক প্রশ্ন করবেন—
    • কে প্রথম চোর হলো?
    • হাতি কোথায় লুকিয়েছিল?
    • শেয়াল কোথায় লুকিয়েছিল?
  • শিক্ষার্থীরা উত্তর দেবে।

You Do Together (তোমরা একসঙ্গে করো)

  • জোড়ায় কাজ করবে।
  • ছবিগুলো সঠিক ক্রমে সাজাবে।
  • একজন গল্প বলবে, অন্যজন ছবি দেখাবে।

You Do Alone (তুমি নিজে করো)

  • প্রত্যেকে পাঠের একটি অংশ পড়বে।
  • প্রাণী ও তাদের লুকানোর জায়গা মিল করবে।
  • দুটি প্রশ্নের উত্তর নিজে লিখবে।

ELPS সমন্বয়:

  • Listening: গল্প শোনা।
  • Speaking: প্রশ্নের উত্তর বলা।
  • Reading: পাঠ পড়া।
  • Writing: প্রাণীদের নাম ও একটি বাক্য লেখা।

দৃঢ়ীকরণ ও পুনর্বলন (Consolidation and Reinforcement):

শিক্ষক প্রশ্ন করবেন—

  • গল্পটির নাম কী?
  • কারা লুকোচুরি খেলছিল?
  • কে প্রথমে ধরা পড়েছিল?
  • গল্প থেকে আমরা কী শিখলাম?

শিক্ষার্থীরা ৩–৪টি বাক্যে গল্পটি নিজেদের ভাষায় বলবে।

GRR: You Do Alone


অনুশীলন (Practice):

মৌখিক: ১. গল্পে কোন কোন প্রাণী ছিল?
২. কে প্রথম চোর হয়েছিল?
৩. হাতি কোথায় লুকিয়েছিল?

লিখিত: ১. শূন্যস্থান পূরণ করো।
২. প্রাণীদের নাম লেখো।
৩. সঠিক উত্তর বেছে নাও।
৪. ছবির সঙ্গে প্রাণীর নাম মিলাও।
৫. গল্প থেকে একটি বাক্য লিখো।


মূল্যায়ন (Assessment):

  • পাঠ পড়ার দক্ষতা পর্যবেক্ষণ
  • মৌখিক প্রশ্নোত্তর
  • ব্যক্তিগত পাঠ
  • অনুশীলনী সম্পন্ন করার মাধ্যমে মূল্যায়ন

শিখনফল (Learning Outcome):

পাঠ শেষে শিক্ষার্থীরা—

  • সঠিক উচ্চারণে পাঠ পড়তে পারবে।
  • গল্পের চরিত্রগুলো শনাক্ত করতে পারবে।
  • গল্পের ঘটনাক্রম বুঝতে পারবে।
  • সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে।
  • নিজের ভাষায় গল্পটি সংক্ষেপে বলতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *