Class 2 chapter 1, Bengali, Lesson Plan খাদ্য

Transactional Plan

Grade : 2
Month : ___________

Subject : বাংলা
Week : ___________

Lesson No : 1
Lesson : খাদ্য (মিষ্টি ফল, টক ফল)

Competency :

  • শিক্ষার্থীরা বিভিন্ন ফল চিনতে পারবে।
  • মিষ্টি ও টক ফলের পার্থক্য বলতে পারবে।
  • ফল খাওয়ার উপকারিতা বুঝতে পারবে।
  • ছবি দেখে কথা বলতে ও সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে।

Teaching Materials:

  • পাঠ্যবই
  • বিভিন্ন ফলের ছবি বা আসল ফল
  • ব্ল্যাকবোর্ড ও চক
  • ফ্ল্যাশ কার্ড
  • চার্ট

Pre-Knowledge Test:

  • তোমরা কোন কোন ফল খেতে ভালোবাসো?
  • আম, কাঁঠাল, আনারস কে কে চিনো?
  • টক ফলের নাম বলতে পারো?
  • ফল খেলে আমাদের কী উপকার হয়?

Introduction:

শিক্ষক প্রথমে বিভিন্ন ফলের ছবি দেখাবেন এবং শিক্ষার্থীদের ফল চিনতে বলবেন।
তারপর আম, কাঁঠাল, আনারস, কলা, কমলা ইত্যাদি ফল সম্পর্কে আলোচনা করবেন।
ছবিতে কী কী দেখা যাচ্ছে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।
এরপর “মিষ্টি ফল, টক ফল” পাঠটি পড়ে শোনাবেন।


Concept Building:

  • শিক্ষক মিষ্টি ফল ও টক ফলের ধারণা বুঝিয়ে দেবেন।
  • শিক্ষার্থীরা একসঙ্গে পাঠটি পড়বে।
  • ফলের নামগুলো ব্ল্যাকবোর্ডে লেখা হবে।
  • শিক্ষার্থীদের মিষ্টি ও টক ফল আলাদা করে বলতে বলা হবে।
  • ফল খাওয়ার উপকারিতা আলোচনা করা হবে।
  • ছবির সাহায্যে প্রশ্নোত্তর করা হবে।

উদাহরণঃ

  • মিষ্টি ফল — আম, কলা, কাঁঠাল
  • টক ফল — লেবু, কমলা, জলপাই

Consolidation and Reinforcement:

  • শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ফলের নাম বলতে বলবেন।
  • “এটি মিষ্টি না টক?” ধরনের মৌখিক কার্য করানো হবে।
  • শিক্ষার্থীরা ছবি দেখে বাক্য বলবে।
  • দলগত কার্যক্রমের মাধ্যমে ফল চেনানোর অনুশীলন করানো হবে।

Practice:

১) তুমি কোন কোন ফল খেতে ভালোবাসো?
২) কয়েকটি মিষ্টি ফলের নাম লেখো।
৩) কয়েকটি টক ফলের নাম লেখো।
৪) ফল খেলে আমাদের কী উপকার হয়?
৫) ছবিতে দেখা ফলগুলোর নাম বলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *