

Transactional Plan Format
Grade : 2
Subject : Mathematics
Month :
Week :
Lesson no : Chapter – 1
Lesson : বড় ও ছোট সংখ্যা তুলনা
Competency : শিক্ষার্থীরা দুই অঙ্কের সংখ্যা তুলনা করতে পারবে এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারবে।
Teaching Materials:
- পাঠ্যবই
- সংখ্যা কার্ড
- চক ও ব্ল্যাকবোর্ড
- দশক ও এককের চার্ট
- বীজ/কাঠি/পাথর
- ছবিযুক্ত ফ্ল্যাশকার্ড
Pre-Knowledge Test:
- ২৩ ও ৩২ এর মধ্যে কোনটি বড়?
- ৪০ এর পরে কোন সংখ্যা আসে?
- ২ দশক ৫ একক কোন সংখ্যা?
Introduction:
শিক্ষক শিবু ও তার বোনের আমড়া গোনার ছবির মাধ্যমে পাঠ শুরু করবেন।
শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন— “৩৬ ও ৩২ এর মধ্যে কোনটি বড়?”
এরপর দশক ও এককের সাহায্যে সংখ্যা তুলনা করার ধারণা দেবেন।
Concept Building:
- শিক্ষক বোর্ডে ৩৬ ও ৩২ লিখে দেখাবেন।
- বুঝিয়ে দেবেন যে দুই সংখ্যার দশক সমান হলে একক তুলনা করতে হয়।
- ৪৫ ও ৪০ তুলনা করে দেখাবেন।
- বড় সংখ্যায় গোল চিহ্ন ও ছোট সংখ্যায় দাগ দেওয়ার অনুশীলন করাবেন।
- শিক্ষার্থীরা সংখ্যা ছোট থেকে বড় ক্রমে সাজাবে।
- যেমনঃ ২১, ২৪, ২৭, ২৮।
- আবার বড় থেকে ছোট ক্রমেও সাজাবে।
- “সবচেয়ে বড় সংখ্যা” ও “সবচেয়ে ছোট সংখ্যা” চিহ্নিত করতে বলবেন।
- দলগতভাবে সংখ্যা কার্ড সাজানোর খেলা করানো হবে।
Consolidation and Reinforcement:
- শিক্ষক প্রশ্ন করবেনঃ
- ৩৩ ও ৩১ এর মধ্যে কোনটি ছোট?
- ৮৮ ও ৮২ এর মধ্যে কোনটি বড়?
- ২৭, ২১, ২৪ — ছোট থেকে বড় ক্রমে সাজাও।
- শিক্ষার্থীরা বোর্ডে এসে সংখ্যা সাজাবে।
- দশক ও এককের ধারণা পুনরায় আলোচনা করা হবে।
Practice:
১. বড় সংখ্যাটিতে গোল দাওঃ
- ২৬, ৩৭
- ৩২, ৩৪
২. ছোট সংখ্যাটিতে দাগ দাওঃ
- ৩০, ৩১
- ৪০, ৪৫
৩. ছোট থেকে বড় ক্রমে সাজাওঃ
- ২৭, ২১, ২৪, ২৮
৪. বড় থেকে ছোট ক্রমে সাজাওঃ
- ৮১, ৩৯, ৭০, ৬২
৫. ফাঁকা স্থান পূরণ করোঃ
- ৪৫ থেকে বড় কিন্তু ৮০ থেকে ছোট একটি সংখ্যা _____ ।
- সবচেয়ে বড় দুই অঙ্কের সংখ্যা _____ ।
