Transactional Plan Format
Grade : 5
Subject : গণিত
Month :
Week :
Lesson no : ২
Lesson : কোণ
Competency : শিক্ষার্থীরা কোণের ধারণা বুঝতে, বিভিন্ন বস্তুর কোণ শনাক্ত করতে এবং দৈনন্দিন জীবনে কোণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে।
Teaching Materials:
- পাঠ্যপুস্তক
- ব্ল্যাকবোর্ড ও চক
- জ্যামিতি বক্স
- দেশলাই বাক্স
- বল, বই, গ্লাস ইত্যাদি বাস্তব বস্তু
- চার্ট ও ছবি
Pre-Knowledge Test:
- শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হবে—
“গাছের ডাল ও কাণ্ড যেখানে মিলেছে সেখানে কী দেখা যায়?” - তারা ঘরের কোণা বা বইয়ের কোণ চেনে কি না তা যাচাই করা হবে।
- বিভিন্ন বস্তুর আকৃতি সম্পর্কে মৌখিক প্রশ্ন করা হবে।
Introduction:
শিক্ষক প্রকৃতি ও দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে পাঠ শুরু করবেন।
গাছের ডাল, ঘরের চাল, মাছ ধরার জাল ইত্যাদির ছবি দেখিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন—
“এগুলোর মিল কোথায়?”
এরপর কোণের ধারণা সহজভাবে উপস্থাপন করবেন।
Concept building:
- কোণ কী তা ব্যাখ্যা করা হবে।
- দেশলাই বাক্সের সাহায্যে তল, পাশ ও কোণ দেখানো হবে।
- দুটি প্রান্ত যেখানে মিলিত হয় সেখানে কোণ সৃষ্টি হয়—এটি বোঝানো হবে।
- পাঠ্যবইয়ের চিত্র ব্যবহার করে কোণ চিহ্নিত করা শেখানো হবে।
- বিভিন্ন বস্তুর পাশ ও কোণের সংখ্যা নির্ণয় করানো হবে।
উদাহরণ:
- ঘনক → ৬টি পাশ, ৮টি কোণ
- বই → ৬টি পাশ, ৮টি কোণ
- বল → কোনো কোণ নেই
শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষের বস্তু পর্যবেক্ষণ করিয়ে কোণ খুঁজে বের করতে বলা হবে।
Consolidation and Reinforcement:
- শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বস্তু দেখিয়ে কোণ চিহ্নিত করতে বলবেন।
- বোর্ডে ছবি এঁকে পাশ ও কোণ গুনতে বলা হবে।
- দলগতভাবে আলোচনা করে উত্তর উপস্থাপন করানো হবে।
- ভুল সংশোধনের মাধ্যমে ধারণা দৃঢ় করা হবে।
Practice:
১। একটি বইয়ের কয়টি কোণ আছে লিখো।
২। একটি বলের কোনো কোণ আছে কি?
৩। ঘনকের পাশ ও কোণের সংখ্যা লেখো।
৪। শ্রেণিকক্ষ থেকে তিনটি কোণযুক্ত বস্তু খুঁজে বের করো।
৫। গ্লাস ও সিলিন্ডারের মধ্যে কোনটিতে কোণ নেই তা লেখো।
