Class 2, chapter 1,(বড় ও ছোট সংখ্যা তুলনা) Maths, Lesson Plan

Transactional Plan Format

Grade : 2
Subject : Mathematics
Month :
Week :
Lesson no : Chapter – 1
Lesson : বড় ও ছোট সংখ্যা তুলনা
Competency : শিক্ষার্থীরা দুই অঙ্কের সংখ্যা তুলনা করতে পারবে এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারবে।


Teaching Materials:

  • পাঠ্যবই
  • সংখ্যা কার্ড
  • চক ও ব্ল্যাকবোর্ড
  • দশক ও এককের চার্ট
  • বীজ/কাঠি/পাথর
  • ছবিযুক্ত ফ্ল্যাশকার্ড

Pre-Knowledge Test:

  • ২৩ ও ৩২ এর মধ্যে কোনটি বড়?
  • ৪০ এর পরে কোন সংখ্যা আসে?
  • ২ দশক ৫ একক কোন সংখ্যা?

Introduction:

শিক্ষক শিবু ও তার বোনের আমড়া গোনার ছবির মাধ্যমে পাঠ শুরু করবেন।
শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবেন— “৩৬ ও ৩২ এর মধ্যে কোনটি বড়?”
এরপর দশক ও এককের সাহায্যে সংখ্যা তুলনা করার ধারণা দেবেন।


Concept Building:

  • শিক্ষক বোর্ডে ৩৬ ও ৩২ লিখে দেখাবেন।
  • বুঝিয়ে দেবেন যে দুই সংখ্যার দশক সমান হলে একক তুলনা করতে হয়।
  • ৪৫ ও ৪০ তুলনা করে দেখাবেন।
  • বড় সংখ্যায় গোল চিহ্ন ও ছোট সংখ্যায় দাগ দেওয়ার অনুশীলন করাবেন।
  • শিক্ষার্থীরা সংখ্যা ছোট থেকে বড় ক্রমে সাজাবে।
  • যেমনঃ ২১, ২৪, ২৭, ২৮।
  • আবার বড় থেকে ছোট ক্রমেও সাজাবে।
  • “সবচেয়ে বড় সংখ্যা” ও “সবচেয়ে ছোট সংখ্যা” চিহ্নিত করতে বলবেন।
  • দলগতভাবে সংখ্যা কার্ড সাজানোর খেলা করানো হবে।

Consolidation and Reinforcement:

  • শিক্ষক প্রশ্ন করবেনঃ
    • ৩৩ ও ৩১ এর মধ্যে কোনটি ছোট?
    • ৮৮ ও ৮২ এর মধ্যে কোনটি বড়?
    • ২৭, ২১, ২৪ — ছোট থেকে বড় ক্রমে সাজাও।
  • শিক্ষার্থীরা বোর্ডে এসে সংখ্যা সাজাবে।
  • দশক ও এককের ধারণা পুনরায় আলোচনা করা হবে।

Practice:

১. বড় সংখ্যাটিতে গোল দাওঃ

  • ২৬, ৩৭
  • ৩২, ৩৪

২. ছোট সংখ্যাটিতে দাগ দাওঃ

  • ৩০, ৩১
  • ৪০, ৪৫

৩. ছোট থেকে বড় ক্রমে সাজাওঃ

  • ২৭, ২১, ২৪, ২৮

৪. বড় থেকে ছোট ক্রমে সাজাওঃ

  • ৮১, ৩৯, ৭০, ৬২

৫. ফাঁকা স্থান পূরণ করোঃ

  • ৪৫ থেকে বড় কিন্তু ৮০ থেকে ছোট একটি সংখ্যা _____ ।
  • সবচেয়ে বড় দুই অঙ্কের সংখ্যা _____ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *