অধ্যায় ২: সমাজ, পাঠ ২:জল এবং আগুনের আখ্যান, স্পন্দন, Class 4, new textbook Bengali

দ্বিতীয় অধ্যায়: সমাজ

পাঠ-২: জল এবং আগুনের আখ্যান

  • অরুণাচল প্রদেশের আদিবাসীদের মধ্যে প্রচলিত লোককথা ‘জল এবং আগুনের আখ্যান’ পাঠের সকল প্রশ্ন এবং ব্যাকরণগত সমস্যার সমাধান নীচে দেওয়া হলো:

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূরণ করো:

  • ‘ইস্! তোর যত বড় বড় কথা। তুই কত শক্তিশালী আমার জানা আছে।’ — এই কথা কে, কাকে বলেছে?
    • উত্তর: (খ) জল আগুনকে বলেছিল।
  • ‘এই কথা ভেবে তার মন খারাপ হয়ে যায়।’ — এখানে কার মন খারাপ হয়ে যায়?
    • উত্তর: (ঘ) আগুনের।

২। নীচের প্রশ্নগুলোর উত্তর দাও:

  • (ক) কেন জল এবং আগুন ঝগড়া করেছিল?
    • উত্তর: নিজেদের শক্তির অহংকারের কারণে জল এবং আগুনের মধ্যে ঝগড়া হয়েছিল।
  • (খ) সভাসদরা কাকে পাহাড়ে থাকতে বলেছিল?
    • উত্তর: সভাসদরা জলকে পাহাড়ে উঠে যেতে বলেছিলেন।
  • (গ) ‘সমগ্র পৃথিবীকে ঢেকে আছি’ কে বলেছিল?
    • উত্তর: জল এ কথা বলেছিল।
  • (ঘ) দেশ-বিদেশের সমস্ত প্রাণী কেন জড়ো হয়েছিল?
    • উত্তর: জল এবং আগুনের ঝগড়ার বিচার করার জন্য যে সভার আয়োজন করা হয়েছিল, তাতে উপস্থিত হতে সমস্ত প্রাণী জড়ো হয়েছিল।

৩। কে কাকে, কেন বলেছিল লেখো:

  • (ক) ‘এই দুটি শক্তি আমাদের জন্য অপরিহার্য। তাই আমাদের শীঘ্রই এই বিরোধের মীমাংসা করতে হবে।’
    • উত্তর: মানুষেরা নিজেদের মধ্যে আলোচনা করার সময় এ কথা বলেছিল। কারণ, জল ও আগুনের লড়াইয়ে সব কিছু তছনছ হয়ে যাচ্ছিল এবং মানুষের বেঁচে থাকার জন্য এই দুটি শক্তিই খুব প্রয়োজন।
  • (খ) ‘আয় জল, তোকে ফুটিয়ে বাষ্প করে দিই।’
    • উত্তর: আগুন জলকে এ কথা বলেছিল। জলের বড়াই শুনে আগুন রেগে গিয়ে তাকে ভয় দেখাতে এবং নিজের শক্তি জাহির করতে এ কথা বলেছিল।

৫। শব্দজাল থেকে সমার্থক শব্দ খুঁজে বের করো:

  • গিলে ফেলা কাজ: গ্রাস
  • বিষাদে আচ্ছন্ন হয়ে থাকা: বিষণ্ণ
  • জলে ডুবে থাকা: জলমগ্ন
  • সভায় উপস্থিত ব্যক্তি: সভাসদ
  • নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা: বড়াই
  • কোনো অভিযোগ বিচারের জন্য একজোট হওয়া সমাজ: মেল

৬। বিশেষণ পদ খুঁজে বের করো:

  • যে-পদ কোনো পদের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ প্রকাশ করে তাকে বিশেষণ বলে।
  • (খ) বাক্যের বিশেষণ পদ:
    • ফাতিমা একটি শান্ত মেয়ে। (কেমন মেয়ে? — শান্ত)
    • আজ মেঘলা আবহাওয়া। (আবহাওয়া কেমন? — মেঘলা)
    • জিরাফের ঘাড় অনেক লম্বা। (ঘাড় কেমন? — লম্বা)
    • ভালো গান শোনো। (কেমন গান? — ভালো)
  • (গ) অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ:
    • কুসুম গরম (জল), গরম (ভাত), শান্ত (কুকুর), অপরিচিত (মানুষ), স্বাস্থ্যবান (কুকুর), দুষ্ট (লোকেরা)।

৭। ‘ঞ্চ’ (ঞ+ছ) যুক্তাক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ:

  • লা ঞ্ছ না
  • বা ঞ্ছ না
  • বা ঞ্ছ নীয়

৮। ‘থেকে’ ব্যবহার করে তুলনা:

  • পুঁটির তুলনায় বোয়াল মাছ বড়।
  • উত্তর: পুঁটির থেকে বোয়াল মাছ বড়।

১১। ওলটপালট বাক্য সাজিয়ে গল্প লিখন:

  • নাম: ধৈর্যের ফল
  • ১. এক গ্রামে শ্যাম নামে একটি ছেলে ছিল। একদিন সে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিল।
  • ২. সে অনেকক্ষণ রোদে ঘেমে-নেয়ে বড়শি ফেলে বসেছিল। কিন্তু একটি মাছও তার বড়শিতে আটকায়নি। এদিকে টোপ শেষ হয়ে আসছিল। সে খুব অধৈর্য হয়ে পড়ল।
  • ৩. কানাই নামের একটা ছেলে দূরে বড়শি দিয়ে মাছ ধরছিল।
  • ৪. শ্যামের অবস্থা দেখে কানাই তার কাছে এল।
  • ৫. সে শ্যামকে বলল, ‘কিছুক্ষণ ধৈর্য ধর্ তো?’
  • ৬. কানাই শ্যামকে কয়েকটা টোপ দিল।
  • ৭. কিছুক্ষণ পর শ্যামের বড়শিতে একটা বড় চ্যাং মাছ ধরা পড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *