Chapter-24,গণতন্ত্র এবং প্রচার মাধ্যম,Class 7

Next chapter

পাঠ – ২৪: গণতন্ত্র এবং প্রচার মাধ্যম

১। সংক্ষিপ্ত উত্তর লেখো:

(ক) প্রচার মানে কী?

উত্তর: সাধারণত প্রচার বলতে যে-কোনো খবর, আদেশ, উপদেশ ইত্যাদি একজন থেকে অন্যজন বা একটি স্থান থেকে আরেকটি স্থানে সম্প্রসারিত হওয়ার প্রক্রিয়াকে বোঝায়। 

(খ) প্রচার মাধ্যমের বিভিন্ন ভাগগুলো কী কী?

উত্তর: প্রচার মাধ্যম প্রধানত তিন প্রকারের: 
মুদ্রিত মাধ্যম: সংবাদপত্র, সাময়িকী, বই ইত্যাদি। 
বৈদ্যুতিন (ইলেকট্রনিক) মাধ্যম: টেলিভিশন, রেডিয়ো, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। 
সামাজিক মাধ্যম: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। 

(গ) গণমাধ্যম কাকে বলে উদাহরণ দাও।

উত্তর: প্রচার মাধ্যমের মধ্যে যে মাধ্যমগুলোর পরিসর ব্যাপক এবং অতি কম সময়ের ভেতর বহু লোকের কাছে খবরাখবর পৌঁছে দিতে পারে, সেগুলোকে গণমাধ্যম বলা হয়। যেমন— খবরের কাগজ, টেলিভিশন, রেডিয়ো, চলচ্চিত্র ইত্যাদি। 

(ঘ) প্রাচীনকালে ব্যবহৃত দুই ধরনের প্রচার মাধ্যমের নাম উল্লেখ করো।
উত্তর: প্রাচীনকালে ব্যবহৃত দুটি প্রচার মাধ্যম হলো:
১. পায়রার পায়ে চিঠি বেঁধে সংবাদ পাঠানো।
২. ঢোল-কাঁসি-ঘণ্টা বাজিয়ে প্রজাদের জড়ো করে সংবাদ দেওয়া। 

(ঙ) ছাপাখানা সর্বপ্রথম কে এবং কখন আবিষ্কার করেছিলেন?
উত্তর: ১৬শ শতকে জার্মানির জোহান গুটেনবার্গ সর্বপ্রথম ছাপাখানা আবিষ্কার করেছিলেন। 

২। উত্তর লেখো:

(ক) প্রচার মাধ্যমগুলো কয়প্রকার এবং কী কী? সেই মাধ্যমগুলো জনসাধারণকে কীভাবে সাহায্য করে?

উত্তর: প্রচার মাধ্যম প্রধানত দুই প্রকারের— মুদ্রিত এবং বৈদ্যুতিন (ইলেকট্রনিক)। (বর্তমানে সামাজিক মাধ্যমকেও এর অন্তর্ভুক্ত করা হয়)। 
জনসাধারণের সাহায্য: এই মাধ্যমগুলো মানুষকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে জ্ঞান অর্জনে সাহায্য করে। এটি মানুষের মধ্যে সজাগতা ও সচেতনতা বৃদ্ধি করে এবং অন্তর্নিহিত প্রতিভার বিকাশে সহায়তা করে। 

(খ) গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রচার মাধ্যম কীভাবে প্রভাব বিস্তার করে?

উত্তর: গণতন্ত্রে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র হিসেবে প্রচার মাধ্যম কাজ করে। এটি জনমত গঠনে অগ্রণী ভূমিকা নেয় এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করে। এছাড়া দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সজাগ করে এবং নির্বাচনের সময় দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচনে সহায়তা করে গণতন্ত্রকে শক্তিশালী করে। 

৩। শূন্যস্থান পূর্ণ করো:
(ক) যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িত সব উপাদানই প্রচারের এক-একটি মাধ্যম।
(খ) মানুষের মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকা প্রতিভার বিকাশে প্রচার মাধ্যমের অবদান উল্লেখনীয়।
(গ) জোহান গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন।
(ঘ) কম্পিউটারকে বাংলায় পরিগণক যন্ত্র বলা হয়।
(ঙ) গণতন্ত্রে সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র হচ্ছে প্রচার মাধ্যম। 

৪। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করো:
(ক) জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে রূপকোঁয়র/সৈনিক শিল্পী বলা হয়। — (রূপকোঁয়র)
(খ) অতীতে রাজারা প্রজাদের খবর দেওয়ার জন্য মাইক/ঢোল-এর সাহায্য নিতেন। — (ঢোল)
(গ) মুদ্রিত মাধ্যমটি হল রেডিয়ো/বই। — (বই)
(ঘ) বেতার যন্ত্রের আবিষ্কারক আর্কিমিডিস/মার্কনি। — (মার্কনি)
(ঙ) বৈদ্যুতিন (ইলেকট্রনিক) মাধ্যমটি হল খবরের কাগজ/কম্পিউটার। — (কম্পিউটার) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *