Chapter -25, প্রান্তীয় গোষ্ঠী এবং গণতান্ত্রিক অধিকার, Class-7

Next Chapter


পাঠ – ২৫: প্রান্তীয় গোষ্ঠী এবং গণতান্ত্রিক অধিকার
১। সংক্ষিপ্ত উত্তর দাও:

(ক) প্রান্তীয় গোষ্ঠী কাকে বলে?

উত্তর: কোনো একটি সমাজের আর্থিক, সামাজিক এবং শৈক্ষিক অনগ্রসরতায় ভোগা ব্যক্তিদের বা সমষ্টিকে প্রান্তীয় গোষ্ঠী হিসেবে অভিহিত করা হয়।
 
(খ) অসমের চা-চাষের জন্য ব্রিটিশরা কোথা থেকে শ্রমিক আমদানি করেন?

উত্তর: ব্রিটিশরা চা-চাষের শ্রমিকের অভাব পূরণ করতে মধ্য ভারত, ওড়িশা এবং অন্যান্য অঞ্চল থেকে হাজার হাজার শ্রমিক আমদানি করেছিল। 

(গ) কোন্ আইন অনুসারে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়?

উত্তর: শিক্ষার অধিকার আইন ২০০৯ (Right to Education Act 2009)-এর অধীনে প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত ও বাধ্যতামূলক করা হয়েছে। 

(ঘ) নদীভাঙনের ফলে কী হয়?

উত্তর: নদীভাঙন বা নদীবাঁধের ফলে মানুষের বসতি এলাকা বিলীন হয়ে যায়, যার ফলে মানুষকে নিজেদের ভিটে-মাটি এবং জীবিকা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হয়। 

(ঙ) বৃহৎ নদীবাঁধ থেকে কী অপকার হতে পারে?

উত্তর: বৃহৎ নদীবাঁধের ফলে বিস্তত এলাকা জলমগ্ন হয়, ফলে স্থানীয় মানুষ উচ্ছেদ হয়। এছাড়া নদীর নিচের অংশের মানুষ কৃষির জল পায় না, মাছ ও জলচর প্রাণী বিলুপ্ত হয় এবং মৎস্যজীবীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। 

২। শূন্যস্থান পূর্ণ করো:
(ক) সংবিধানের দৃষ্টিতে আমরা সবাই ভারতীয়।
(খ) অসমের মাটি চা-পাতা উৎপাদনের জন্য উপযোগী।
(গ) দেশের বিকাশে ভাগ নেওয়ার জন্য প্রত্যেক নাগরিকেরই দায়বদ্ধতা আছে।
(ঘ) সংখ্যালঘুদের ভাষা-সংস্কৃতির প্রতি গুরুত্ব প্রদান করে সংবিধানে সে-সবের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
(ঙ) নদীর নিচের অংশে বসবাসকারী মানুষ শস্যও উৎপাদন করতে পারে না, জলচর প্রাণী উৎপাদন করতে পারে না। 

৩। উত্তর লেখো:
(ক) কী কী কারণে প্রান্তীয় গোষ্ঠীর সৃষ্টি হতে পারে? তাদের প্রধান সমস্যাগুলো কী কী?

উত্তর: সৃষ্টির কারণ: সামাজিক সচেতনতার অভাব, রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতা, অর্থনৈতিক অনগ্রসরতা, শিক্ষার অভাব এবং জনসংখ্যাগত দুর্বলতা। এছাড়া শিল্পায়ন, নগরীকরণ এবং আধুনিকীকরণের ফলেও অনেক মানুষ প্রান্তীয় গোষ্ঠীতে পরিণত হয়। 

প্রধান সমস্যা: এদের প্রধান সমস্যাগুলো হলো স্থানান্তরের সমস্যা, নতুন স্থানে নিরাপত্তার অভাব, জীবিকার অনিশ্চয়তা এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে অবহেলিত জীবনযাপন। 

(খ) অনুসূচিত জনজাতি এবং অনুসূচিত জাতির ছাত্র-ছাত্রীদের সংবিধান কী বিশেষ সুবিধা প্রদান করেছে?

উত্তর: সংবিধান তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ করেছে এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ জলপানি বা বৃত্তির সুবিধা প্রদান করেছে। 

(গ) পার্বত্য অঞ্চলের জনজাতিদের জন্য কী ধরনের স্বায়ত্তশাসন আছে? দুটির নাম লেখো।

উত্তর: পার্বত্য অঞ্চলের জনজাতিদের উন্নয়নের জন্য ‘স্বায়ত্তশাসিত জেলা পরিষদ’ (Autonomous District Council) গঠন করা হয়েছে। দুটি পরিষদের নাম হলো:
১. কার্বি আংলং জেলা পরিষদ।
২. ডিমা হাসাও জেলা পরিষদ। 

৪। পাশের বাক্সটিতে (×/✓) চিহ্ন দাও:
(ক) অন্য প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীর সাথে বন্ধুত্ব করব। — (✓)
(খ) ভিন্ন ভিন্ন রীতি-নীতি মেনে চলা মানুষকে অবহেলা করব। — (×)
(গ) দেশের সবার মঙ্গলের জন্য সরকারের সাথে সহযোগিতা করব। — (✓)
(ঘ) আমরা অন্য ব্যক্তিকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানালে প্রতিদানে আমরাও তা পাব। — (✓)
(ঙ) প্রাকৃতিক দুর্যোগে আমরা একে অপরকে সাহায্য করব না। — (×) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *