জীবনী, Chapter: 6, Class: 3, New book

Next Chapter 

পাঠ ১: রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা
১। এসো, আলোচনা করে লিখি-
(ক) কোন্ গানগুলোকে জ্যোতিসংগীত বলা হয়?
উত্তর: জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচনা করা গানগুলোকে ‘জ্যোতিসংগীত’ বলা হয়।
(খ) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ‘রূপকোঁয়র’ নামে কেন পরিচিতি পান?
উত্তর: জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমিয়া সংস্কৃতিকে নতুন রূপ দিয়েছিলেন। সেই জন্য তিনি ‘রূপকোঁয়র’ নামে খ্যাতি লাভ করেন।
(গ) শিল্পী দিবস কোনন্দিন এবং কেন পালিত হয়?
উত্তর: জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু দিন, অর্থাৎ ১৯৫১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি, তারিখটি আমরা ‘শিল্পী দিবস’ হিসেবে উদ্যাপন করে থাকি।
(ঘ) তামুলবাড়ি চা-বাগান কোথায় আছে?
উত্তর: তামুলবাড়ি চা-বাগান ডিব্রুগড়ে অবস্থিত।
(ঙ) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লন্ডনে কেন গিয়েছিলেন?
উত্তর: তিনি উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডন গিয়েছিলেন।
(চ) তিনি জার্মানি কেন গিয়েছিলেন?
উত্তর: তিনি চলচ্চিত্র নির্মাণ শিক্ষা লাভের জন্য জার্মানি যান।
২। নীচের বিকল্প-উত্তরগুলোর মধ্য থেকে শুদ্ধটি বেছে চিহ্নটি পূর্ণ করো-
i) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পিতার নাম ছিল –
 উত্তর: (ক) পরমানন্দ আগরওয়ালা
ii) প্রথম অসমিয়া চলচ্চিত্রের নাম –
 উত্তর: (ঘ) জয়মতী
৩। নীচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো-
* দিদিমণি: কৃষ্ণা দিদিমণি গান গাইতে গাইতে শ্রেণি কক্ষে প্রবেশ করলেন।
* গান: দিদিমণি আমাদেরও গানটি শিখিয়ে দেবেন।
* মাতা-পিতা: তাঁর পিতার নাম পরমানন্দ আগরওয়ালা এবং মাতার নাম কিরণময়ীদেবী।
* চলচ্চিত্র: জ্যোতিপ্রসাদ আগরওয়ালা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
* জয়মতী: তাঁর নির্মিত ‘জয়মতী’ প্রথম অসমিয়া চলচ্চিত্র।
* সংস্কৃতি: জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমিয়া সংস্কৃতিকে নতুন রূপ দিয়েছিলেন।
* উদ্যাপন: তাঁর মৃত্যু দিনটি আমরা ‘শিল্পী দিবস’ হিসেবে উদ্যাপন করে থাকি।
* জানুয়ারি: ১৯৫১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু হয়।
৪। ‘শিল্পী’ ও ‘কৃষ্ণা’ শব্দ দুটিতে যে যুক্তাক্ষর রয়েছে… (পড়ি এবং লিখি)
* ল্প (ল্ + প): গল্প, অল্প, কল্পনা, বিকল্প
* ষ্ণ (ষ্ + ণ): বিষ্ণু, সহিষ্ণু, কৃষ্ণ, তৃষ্ণা, বৈষ্ণব
৫। …কাকে, কী বলা হয় শূন্য স্থানে লেখো-
ক) ছবি/চিত্র অঙ্কন করেন যিনি – চিত্রকর
খ) সংগীতে সুর দেন যিনি – সুরকার
গ) কবিতা রচনা করেন যিনি – কবি
ঘ) নাটক রচনা করেন যিনি – নাট্যকার
ঙ) যিনি গান করেন – গায়ক
৬। এসো, বলি আর লিখি-
(এই প্রশ্নগুলির উত্তর ছাত্রছাত্রীদের নিজেদের অভিজ্ঞতা থেকে লিখতে হবে।)
(ক) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার রচিত গান ছাড়া তুমি আর কার কার গান শুনতে ভালোবাসো? তাঁর কোন গান তোমার প্রিয়।
(খ) তোমার বিদ্যালয়ে ‘শিল্পী দিবস’ উদ্যাপনের দিন তুমি কী কী করো?
(গ) ‘শিল্পী দিবস’ ছাড়া তোমাদের বিদ্যালয়ে আর কী কী দিবস পালন করা হয়?
(ঘ) তুমি কি কোনোদিন চলচ্চিত্র দেখেছ? তোমার দেখা দুটি চলচ্চিত্রের নাম লেখো।
৭। কে, কোন গান রচনা করেছেন এসো, লিখি-
ক) জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গানকে – জ্যোতি সংগীত বলে।
খ) বিষ্ণুপ্রসাদ রাভার গানকে – রাভা সংগীত বলে।
গ) ড. ভূপেন হাজরিকার গানকে – ভূপেন্দ্র সংগীত বলে।
১০। পড়ো- (যাদব পায়েং)
(এটি পড়ার জন্য দেওয়া হয়েছে।)
১২। এসো, আলোচনা করে লিখি- (যাদব পায়েং)
(ক) যাদব পায়েঙের এর জন্ম কোথায় হয়েছিল।
উত্তর: তাঁর জন্ম হয়েছিল ১৯৬৩ খ্রিস্টাব্দে জোড়হাট জেলায়।
(খ) তাঁর গড়ে তোলা অরণ্যের নাম কী?
উত্তর: তাঁর গড়ে তোলা অরণ্যের নাম হলো ‘মুলাই-কাঠনি’।
(গ) তিনি কী কী সম্মান লাভ করেছিলেন।
উত্তর: তাঁকে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ‘অরণ্য-মানব’ উপাধি প্রদান করেছে এবং ২০১৫ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করেছেন।
(ঘ) তাঁকে আমরা কী উপাধিতে চিনি।
উত্তর: তাঁকে আমরা ‘অরণ্য-মানব’ উপাধিতে চিনি।
(ঙ) আমাদের গাছের চারা কেন রোপণ করা প্রয়োজন?
উত্তর: গাছপালা ধ্বংস করে মানুষ নিজেই নিজের ক্ষতি করে চলছে। এই ভয়ানক ক্ষতি রোধ করতে হলে আমাদের গাছের চারা রোপণ করা উচিত।
(চ) তোমার জন্মদিনে কয়টি গাছের চারা রোপন করেছ?
(এই প্রশ্নটির উত্তর ছাত্রছাত্রীদের নিজেদের লিখতে হবে।)
১৩। প্রকল্প (…বিখ্যাত ব্যক্তিরা কী নামে পরিচিত সেটা… লিখি)
* লক্ষ্মী বাই – ঝাঁসির রানি
* বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – সাহিত্য সম্রাট
* রবীন্দ্রনাথ ঠাকুর – গুরুদেব / বিশ্বকবি
* লক্ষ্মীনাথ বেজবরুয়া – রসহরাজ
* গোপীনাথ বরদলৈ – লোকপ্রিয়
* সুভাষচন্দ্র বসু – নেতাজি
* নজরুল ইসলাম – বিদ্রোহী কবি
* ভূপেন হাজরিকা – সুধাকণ্ঠ

পাঠ ২: রাজমাতা অহল্যা

১। উত্তর দাও-
(ক) অহল্যাবাইয়ের জন্ম কোন পরিবারে হয়েছিল?
উত্তর: এক মারাঠা পরিবারে তাঁর জন্ম হয়েছিল।
(খ) অহল্যাবাই মারাঠাদের কোন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন।
(গ) তিনি কত বছর শাসন করেছিলেন?
উত্তর: তিনি ত্রিশ বছর শাসন করেছিলেন।
(ঘ) অহল্যাবাইকে কারা ‘রাজমাতা’ বলে সম্বোধন করতেন?
উত্তর: মারাঠারা তাঁকে ‘রাজমাতা’ নামে সম্বোধন করতেন।
(ঙ) গভীর শোকের মধ্যেও অহল্যাবাই কেন রাজকার্যে মনোনিবেশ করেছিলেন?
উত্তর: প্রজার প্রতি দায়বদ্ধতার থেকে অহল্যা শ্বশুরকে রাজকার্য চালাতে সাহায্য করেন।
২। শুদ্ধ উত্তরটি বেছে চিহ্নটি পূর্ণ করো-
i) অহল্যাবাই সব কাজ কেন করেছিলেন।
উত্তর: (ক) প্রজার সুখের জন্য
ii) অহল্যাবাই শাসন করতেন সেই রাজ্যটি-
উত্তর: (ক) মারাঠা (ইন্দোর মারাঠা সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল)
৩। …যুক্তাক্ষর ব্যবহার হয়েছে সেরকমই আরো অন্যান্য কয়েকটি শব্দের সঙ্গে পরিচিত হই এসো-
উত্তর: অজ্ঞ, যজ্ঞ, বিজ্ঞ, সংজ্ঞা, আজ্ঞা, প্রজ্ঞা, বিজ্ঞান, জিজ্ঞাসা।
৪। …বাক্য দুটোকে একসঙ্গে যোগ করে লেখো-
ক) মনোজ কলম এনেছে। মনোজ বই এনেছে।
উত্তর: মনোজ কলম ও বই এনেছে।

খ) সুচিত্রা ছবি আঁকে। রাজু ছবি আঁকে।
উত্তর: সুচিত্রা ও রাজু ছবি আঁকে।
গ) আমি পড়ি। আমি লিখি।
উত্তর: আমি পড়ি ও লিখি।
৫। …নীচের শব্দগুলোর স্ত্রী বাচক শব্দ পাঠ থেকে খুঁজে বের করো-
* পিতা – মাতা
* শ্বশুর – শাশুড়ি
৬। এসো, ভেবে দেখি এবং লিখি-
(এই প্রশ্নগুলির উত্তর ছাত্রছাত্রীদের নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা থেকে লিখতে হবে।)
(ক) তোমরা এমন কী কী কাজ করতে চাও যাতে সকলে তোমাদের আরও ভালোবাসতে শুরু করে।
(খ) অহল্যাবাইয়ের কোন্ গুণগুলো তোমাদের ভালো লেগেছে লেখো।
(গ) অহল্যাবাইয়ের সঙ্গে দেখা হলে তাঁর সঙ্গে তুমি কী কী কথা বলতে?
(ঘ) অহল্যাবাই ছাড়া আর কোন্ কোন্ মহান ব্যক্তির সঙ্গে তুমি দেখা করতে চাও?
৭। নীচের কোন কোন মহিলা দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন?
* (✔) অহল্যাবাই
* ( ) জয়মতী
* ( ) কনকলতা
* (✔) রানি লক্ষ্মীবাই
* ( ) মমতাজ
৮। (ক) …বাক্সের ভিতরের কথাগুলো পড়ে নীচের অংশের শূন্যস্থান পূর্ণ করি
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল ১৮২০ খ্রিস্টাব্দে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলায়। তাঁর পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণের অগ্রদূত ও সমাজ-সংস্কারক। তাঁর মৃত্যু হয় ১৮৯১ খ্রিস্টাব্দে।
(খ) …রানি গাইডিনলিউর বিষয়ে একটি টীকা লেখো
উত্তর: রানি গাইডিনলিউর জন্ম ১৯১৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি মণিপুরের লংগাকর গ্রামে হয়েছিল। তাঁর পিতার নাম লুমুরাংগর এবং মাতার নাম কেথরনলিউ। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৩ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
(গ) তোমার পিতার বিষয়ে নীচের তথ্যগুলো পূরণ করো-
(এটি ছাত্রছাত্রীদের নিজেদের তথ্য দিয়ে পূরণ করার জন্য।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *