“বিজ্ঞানের বিস্ময়কর জগৎ” Chapter -1, Science, Class-6 ,SEBA
প্রশ্নাবলি
1. শূন্যস্থান পূর্ণ করো
(a) বিজ্ঞান হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষার এর মাধ্যমে অর্জিত জ্ঞান।
(b) পর্যবেক্ষণ, পরীক্ষা এবং আনুমানিক সিদ্ধান্ত হলো বৈজ্ঞানিক পদ্ধতির তিনটি পর্যায়।
(c) বৃদ্ধির এর জন্য আমরা খাদ্য খাই।
(d) পাঞ্জাবে প্রধানত রুটি খাদ্য হিসাবে গ্রহণ করা হয়।
(e) একটি কম্পাসে চুম্বক আছে।
2. সঠিক উত্তরে (✔) চিহ্ন দাও
(a) আমাদের সর্বদা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া উচিত। (✔)
(b) আমরা জল ছাড়া বাঁচতে পারি। (✘)
(c) বৃষ্টি হিসেবে জল আকাশ থেকে মাটিতে পড়ে। (✔)
(d) ঝুলিয়ে রাখা একটি চুম্বক সর্বদা পূর্ব-পশ্চিমমুখী হয়ে থাকে। (✘)
(e) হিমালয়ের ওপরের অংশ এবং মেরু অঞ্চল তুষারে ঢাকা থাকে। (✔)
3. সংক্ষেপে উত্তর দাও
(a) মহাকাশ থেকে আমাদের পৃথিবী দেখতে কেমন?
উত্তর: মহাকাশ থেকে আমাদের পৃথিবী দেখতে নীল মার্বেলের মতো।
(b) কম্পাসের প্রধান উপাদানটি কী?
উত্তর: কম্পাসের প্রধান উপাদানটি হলো চুম্বক।
(c) মুক্তভাবে ঝুলিয়ে রাখা একটি চুম্বক কোন্ দিকে মুখ করে থাকে?
উত্তর: মুক্তভাবে ঝুলিয়ে রাখা একটি চুম্বক সর্বদা উত্তর এবং দক্ষিণ দিক নির্দেশ করে।
(d) কীভাবে নাবিকরা সমুদ্রে তাদের জাহাজের দিক নির্ণয় করে?
উত্তর: নাবিকরা সমুদ্রে তাদের জাহাজের দিক নির্ণয় করতে কম্পাস নামে একটি যন্ত্র ব্যবহার করেন।
(e) বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়গুলো কী কী?
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়গুলো হলো পর্যবেক্ষণ, আনুমানিক সিদ্ধান্ত এবং পরীক্ষা।
4. সঠিক উত্তর নির্দেশ করা বৃত্তটি সম্পূর্ণভাবে পূর্ণ করো
(i) নীচের কোন্টি উইলবার রাইট এবং অরভিল রাইট আবিষ্কার করেছিলেন?
(a) বিমান
(b) সাবমেরিন
(c) ট্রেন
(d) বাস
সঠিক উত্তর: (a) বিমান
(ii) নীচের কোন্ কাজে কম্পাস ব্যবহার করা হয়?
(a) সমুদ্রে দিক নির্ণয় করতে
(b) ভারী জিনিস তুলতে
(c) পদার্থের ওজন পরিমাপ করতে
(d) বাতাসের গতি পরিমাপ করতে
সঠিক উত্তর: (a) সমুদ্রে দিক নির্ণয় করতে
